দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী নুসরত বারুচার জন্য ফের দুঃসংবাদ। ইন্দোনেশিয়ার বালিতে চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন এই অভিনেত্রী। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে কয়েক দিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বালি দ্বীপে নতুন একটি প্রজেক্টের দৃশ্যধারণ চলছিল। শুটিংয়ের সময় হঠাৎ গুরুতর চোট পান নুসরত। এরপর দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং তার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত কয়েক দিন বালির হাসপাতালেই পূর্ণ পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।
প্রায় এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বালি ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করছিলেন নুসরত। গুঞ্জন রয়েছে, টাইগার শ্রফের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রের শুটিং করতেই সেখানে অবস্থান করছেন তিনি। ধারণা করা হচ্ছে, সেই চলচ্চিত্রের সেটেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
তারকাবহুল এই চলচ্চিত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশমিনা রোশন ও এলভিশ যাদবের মতো পরিচিত মুখদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে।
শুটিং সেটে নুসরত আহত হওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৩ সালে ‘আকেলি’ চলচ্চিত্রের শুটিংয়ের সময়ও গুরুতর চোট পেয়েছিলেন তিনি। ওই ঘটনায় দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়েছিল তাকে। এরপর ‘ছোরি ২’ চলচ্চিত্রের কাজ চলাকালে মুখে গুরুতর আঘাত লাগে নুসরতের। ২০২১ সালে ‘লভ রঞ্জন’-এর সেটেও হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছিল তাকে।
/অ